২০২২ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে
নিজস্ব প্রতিবেদক
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে বলে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মহামারি করোনার কারণে এ বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হচ্ছে। একই কারণে গত বছর এইচএসসি পরীক্ষা না নিয়ে জেএসসি ও এসএসসির নম্বর গড় করে ফল দেওয়া হয়।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের ২০২২ সালের যে পরীক্ষা, সেটিও আমরা বলেছি সংক্ষিপ্ত সিলেবাসেই হবে। সেই সিলেবাসও তাদের (শিক্ষার্থী) দিয়ে দেওয়া হয়েছে। কারণ তারাও তো এ বছর সরাসরি শ্রেণিকক্ষে বেশিরভাগ সময়ই ক্লাস করতে পারেনি। তিনি বলেন, এখন সামনে যেটুকু সময় আছে, সে সময়ে ফেব্রুয়ারি (এসএসসি) ও এপ্রিলে (এইচএসসি) পরীক্ষা নেওয়ার সুযোগ কিছুটা কম। সেক্ষেত্রে কিছুটা পেছাবে।
তিনি আরো বলেন, কতটা পেছাবে এটা এ মুহূর্তে বলা খুব জটিল। কারণ সারাবিশ্বে করোনা আবার বাড়ছে। আমাদের এখানে পরপর দু’বছরই কিন্তু মার্চ মাসের দিকেই করোনা বেড়েছিল। আগামী মার্চ-এপ্রিলে কী অবস্থা হবে সেটি আমরা বলতে পারছি না। সেজন্য পরিস্থিতি বিবেচনায় নিয়েই পরীক্ষার সময়সূচি নির্ধারণ করবো। সেটিও সংক্ষিপ্ত সিলেবাসেই হবে।
২০২২ সালে সব বিষয়ে পরীক্ষা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, কতদিন আমরা তাদের ক্লাস করাতে পারবো, সেটির ওপর নির্ভর করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
- ৬ষ্ঠ শ্রেণির বাংলা ব্যাকরণ (পর্ব-১)
- বিসিএস: লিখিত পরীক্ষার প্রস্তুতির কিছু কৌশল
- পড়াশোনা
৬ষ্ঠ শ্রেণির ইংরেজি ব্যাকরণ (পর্ব-১) - পাস করেছে পূজা চেরি ও দীঘি
- ৬ষ্ঠ শ্রেণির ইংরেজি ব্যাকরণ (পর্ব-২)
- বাংলাদেশের যা কিছু প্রথম
- জেএসসি-জেডিসি’র মঙ্গলবারের পরীক্ষাও স্থগিত
- স্কুল-কলেজের বেতন-ফি’র চাপে দিশেহারা অভিভাবকরা
- এডুমিগের কানাডা অ্যাপ্লিকেশন ও এসেসমেন্ট ডে-২০২০ আজ
- প্রাথমিকে বৃত্তি ও অর্থের পরিমাণ বাড়াচ্ছে সরকার
- পিছিয়ে গেল এসএসসি ও সমমানের পরীক্ষা, শুরু ৩ ফেব্রুয়ারি
- জাতীয় বিশ্ববিদ্যালয় ২য় বর্ষের ২২ এপ্রিলের পরীক্ষা স্থগিত
- এইচএসসির ফল জানুন ঘরে বসেই
- পিইসি, ইবতেদায়ি, জেএসসি, জেডিসি পরীক্ষার ফল ৩১ ডিসেম্বর
- যৌন নিপীড়নের অভিযোগে আজীবন বহিষ্কার পাপ্পু

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়